|
আজ
দুই দশক
পেরিয়ে
সময়ের
স্রোতে বয়ে
গেছে আরও
আনেক বছর। আমরা
আমাদের রহড়া
রামকৃষ্ণ
মিশনের
স্কুলের
গণ্ডি ছেড়ে
দেশে বিদেশে
কাজের
সুত্রে
ছড়িয়ে পড়েছি।
একদিন
বুক জড়িয়ে
থাকা
বন্ধুরা
কেউ আজও আছে
বাড়ির পাশে,
কেউ একটু
দূরে, কেউ বা
আবার
পৃথিবীর
অন্য
প্রান্তে -
তবু সকলেই
আজও বুকের
মাঝে, মনের
স্মৃতির
মণিকোঠায়
রয়ে গেছে। আজও
স্কুলের
শিক্ষার
রেশ আমাদের
পথ দেখায়
কারুর একটু
চোখের জল
মোছাতে,
কারুর করুণ
মুখে হাসি
ফেরাতে –
একাকি কি
সকলে মিলে
সবার দিকে
একটু বন্ধুত্বের
হাত বাড়িয়ে
দিতে।
সেই মনের
আশা কে দিশা
দেবার
লক্ষ্যে
আমাদের
দৃঢ়
প্রয়াস কে
সফল করতে এক
ক্ষুদ্র
স্বেচ্ছাসেবী
সংগঠন
স্থাপনের
প্রথম
পদক্ষেপের
চেষ্টায়, আর
আমাদের
সবার
পরিবার কে
এক সুত্রে
গাঁথার
আশায়, আমরা
সবাই আজ
এখানে –
সকলের সামনে,
সবার
ভালবাসা ও
আশীর্বাদের
অপেক্ষায়।
|
|
Together we wish
To share and care,
For us and others,
To wipe off all
tears
And thus be blessed -
To keep smiling
together
For year after
year,
To let the
memories of
Our
friendship Last Forever !!!
|