|
হাতটা
ধরে
চল রে তবে
হাতটা ধর
পেরিয়ে যাবি
পাহাড় ঝড়
শান্ত কোন এক
নদীর দেশে
যখন এসে বসবি
পাশে
দেখবি চেয়ে
জলের টান
শুনবি কত
পাখির গান
ধূসর সাদা
মনটাতে তোর
লাগবে আবার
রঙের ঘোর
ভাঙবি যদি
নদীর চর
এগিয়ে এসে
হাতটা ধর ৷
চল তবে ফের
হাতটা ধর
ভাঙ না
দুয়ার, ভাঙ
রে ঘর
নাম না জানা
চেতন যত
বুকের ভেতর
বেদন কত
এক আকাশে
মিলবে এসে
গভীর কোনো
রাতের শেষে
বাজবে ফিরে
ভোরের তান
দুলবে আবার
হৃদয় প্রাণ
মিলবে যত
সুরের ঘর
আয় না তবে
হাতটা ধর ৷
চল রে আমার
হাতটা ধরে
বাড়বি আগে
আনমনা রে
জীবনছন্দে
জুড়োয় যেথা
প্রাণের
কষ্ট সে কোন
ব্যথা
রামধনুর ঐ
সাতটা রঙে
উড়বে যে মন
আকাশগাঙে
থাকবি না তো
মুখটি বুজে
আর কতকাল মরবি
খুঁজে
বৃথাই ঘুরিস
বাহির ঘর
আয় তবে আয়
হাতটা ধর ৷
চল না ডাকি
হাতটা ধরি
দূর সে দেশে
দিই যে পাড়ি
কালের পরে
যুগের পারে
আর কি সময়
আসবে ফিরে
খোল না মুঠি
একটু খানি
যাক ছড়িয়ে
দু-চার আনি
হিসেব খাতার
পাতার ফাঁকে
জীবন কেন আটকে
থাকে
শোন তবে চল
হাতটা ধরে
মনের মাঝে
শক্ত করে ৷
চলরে তবে
হাতখানি ধর
কেই বা আপন আর
কে যে পর
কীসের তরে
ভাবনা মিছে
থাক না পড়ে
স্বার্থ পিছে
যাক না রে আজ
মনটা ছেড়ে
ধুলোয় মলিন
মাটির 'পরে
দূর আকাশে
উড়িয়ে ডানা
অচিনপারের ঐ
সীমানা
পেরিয়ে যাবি
সবার সাথে
হাতটা যদি
রাখিস হাতে ৷
আবার তবে হাত
বাড়িয়ে
ঘূর্ণীপাকের
ঘোর ছাড়িয়ে
মিলিয়ে গলা
মিলিয়ে সুর
ঘর ছেড়ে বার
অনেক দূর
ভাসার হৃদয়
সঙ্গী চায়
তৈরী
ময়ূরপঙ্খী
তায়
যাক্ না যত
ক্ষুদ্র দায়
নতুন
প্রাণের
নির্দ্বিধায়
ভাসুক মনের
বাঁধন ছেড়ে
আয় এগিয়ে
হাতটা ধরে ৷৷
অতীন্দ্রিয়
বিশ্বাস
অগাস্ট ২০১৫
|
|
যদি...
যদি আমি পাখি
হতাম
আকাশ জুড়ে
ডানায় মেলে
উড়ে যেতাম
কোন সে দেশে
কোথাও ফিরে
খুঁজে পেলে ৷
যদি আমি নদী
হতাম
কলকলিয়ে
চলার বায়ে
হারিয়ে
যেতাম
বাঁকের পরে
অন্য কোন এক
অচিন গাঁয়ে
৷
যদি আমি
পাহাড় হতাম
নেই মুখে রা,
নেই কোনো ডাক
দূর থেকে যে
দেখত মনে
ভাবত বুঝি
ভীষণ দেমাক ৷
যদি আমি সাগর
হতাম
উছল দামাল
তরঙ্গতাল
পারের সাথে
করতে খেলা
আছড়ে পড়ে
সকাল বিকাল ৷
যদি আমি মেঘটা
হতাম
নীল আকাশে
ভাসিয়ে ভেলা
কোথায় কখন
হারিয়ে
যেতাম
হাওয়ার সাথে
করতে খেলা ৷
যদি আমি
রৌদ্র হতাম
গাছের পাতার
ফাঁকে ফাঁকে
দুলিয়ে আলো
চকমকিয়ে
আমার খেলা
আটকাতো কে ৷
যদি আমি আকাশ
হতাম
আমার কাছে
আমার বুকে
জড়িয়ে নিয়ে
মেঘরোদ্দুর
থাকতে পারি
বড্ড সুখে ৷
যদি আমি কবি
হতাম
লিখতে গিয়ে
তোমার কথা
পড়ত মনে
সেসব ছবি
হারিয়ে
যাওয়া হালকা
ব্যথা ৷
যদি আমি
বাতাস হতাম
উড়িয়ে নিয়ে
মালঞ্চ জুঁই
সঘনকালো আলগা
কেশের
জড়িয়ে
নিতেম একটুকু
ছুঁই ৷
যদি আমি তুমি
হতাম
মনের ভেতর
অন্যমনা
কোথায় যেন
বুকের ভেতর
নাম না লেখা
কোন ঠিকানা ৷
যদি ভাবি যখন
খুশী
হতে পারি
যেমনটি চাই
ভাবি মনে তখন
বুঝি
মিটত মনের আশ
রোশনাই ৷
যদি তবে এমনটি
হয়
ফিরতে পারি
আবার সেথায়
ছোট্টবেলার
সেই যে স্মৃতি
রঙ বেরঙের
ছবির পাতায়
৷
যদি পারি ফিরি
তবে
নিজের গাঁয়ে
নিজের কাছে
যদি পারো ডেকো
তখন
আর একটিবার
বুকের মাঝে
৷৷
অতীন্দ্রিয়
বিশ্বাস
অগাস্ট ২০১৫
|